কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে শিক্ষার্থীদের ফলাফলে কারচুপির অভিযোগ

ফাইল ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির (বেসরকারি প্রতিষ্ঠান) আলিফ স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ জানুয়ারি ) স্কুলের ব্যবস্থাপক যোবায়ের রহমান মজুমদার নাঙ্গলকোট প্রেস ক্লাব বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মোটা অংকের অর্থের বিনিময়ে বা স্বজনপ্রীতির মাধ্যমে ওই স্কুলের ৪৫ জন শিক্ষার্থীর ফলাফলে রদবদল করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দায়িত্বে থাকা কর্মচারীরা। প্রতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষাতে (পিইসি) ওই স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সুনামের সহিত ভালো ফলাফল অর্জন করে পুরো উপজেলার মধ্যে প্রথম স্থানে থাকেন। কিন্তু ২০১৮ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষাতে (পিইসি) ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। ফলে ওই শিক্ষার্থীরা তাদের কাংক্ষিত ফল থেকে বঞ্চিত হয়েছে।

যা শিক্ষার্থী ও অভিভাবকরা মান্তে পারছেন না। পরে খোঁজ খবর নিয়ে দেখা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দায়িত্বে থাকা কিছু দূর্নীতিবাজ কর্মচারীরা অসৎ উপায় অবলম্বন করে ওই স্কুলের সুনাম নষ্ট করার জন্য ফল কারচুপি করে অন্যান্য স্কুলের দূর্বল শিক্ষার্থীদের বেশী নাম্বর প্রদান করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি থেকে দূরে সরিয়ে রাখার চক্রান্ত করেছেন। তিনি ওই সব দূর্নীতিবাজ কর্মচারিদের বিরুদ্ধে সুস্থ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে পুনোরায় ফলাফল দেওয়ার দাবী জানান।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আল আমিন বলেন, আমার অফিসের ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগটি মিথ্যা। এ ধররে কোন ঘটনাই ঘটেনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধূরীর সাথে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন