কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা ন্যাশনাল ক্লাবের শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসব

কুমিল্লার প্রগতিশীল যুবকদের নিয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাবের উদ্যোগে মঙ্গলবার রাতে মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ক্লাব কার্যালয়ে কুমিল্লার বিভিন্ন এলাকার অসহায়দের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ ও ক্লাব সদস্যদের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ক্লাব সদস্যদের সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র বিতরণ এর আয়োজন করা হয়। ন্যাশনাল ক্লাবের সভাপতি আব্দুল কাইয়ুম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, ক্লাবের বর্তমান সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এন.এইচ.সুমন,মাহমুদুল হাসান আতিফ,

অর্থ বিষয়ক সম্পাদক হৃদয় হাশেম, দপ্তর সম্পাদক রবিউল আউয়াল তুহিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি, সহ-প্রচার সম্পাদক ফারহান আহম্মেদ তুষার, সদস্য মোঃ বশির আহম্মেদ,শিপন,রাকিবুল হাসান,তোফায়েল সহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন