কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

শীতে অসহায়দের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব : সুবিদ আলী ভূঁইয়া

কুমিল্লা ১ (দাউদকান্দি-মেঘনা) আসনের টানা তৃতীয়বারের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া বলেছেন, শীতে গরীব-দুখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।

আজ শুক্রবার (১১ জানুয়াির) সকালে দাউদকান্দির জুরানপুরে শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এ কথা বলেন। গোয়ালমারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দাউদকান্দি উপজেলা ত্রাণ শাখা হতে ২০০ অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন মেজর জেনারেল(অবঃ) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এমপি, সার্বিক সহযোগিতায় নুরে আলম ভুলু চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ, শাহ আলম প্রধান, খবির প্রধান, আক্তার মেম্বার। উপজেলা ত্রাণ শাখার অর্থায়নে স্থানীয় গোয়ালমারী ইউনিয়ন পরিষদ এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।

এ সময় সুবিদ আলী ভূঁইয়া বলেন, শীতার্দের জন্য সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। এর পাশাপাশি সমাজের ধনী লোকদেরকে শীতার্ত গরীব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উপজেলার একজন মানুষও যেন শীতবস্ত্রহীন না থাকে, সে দিকে সতর্ক দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সুবিদ আলী ভূঁইয়া।

আরও পড়ুন