কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ দুই মাস ২২ দিন কারাবন্দি থাকার পর হাইকোর্টের আদেশে আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনি জামিনে মুক্তি পেলেন। আগামী কাল (বুধবার) কুমিল্লার আদালতে তার হাজির হওয়ার দিন ধার্য রয়েছে। মনিরুল হক চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত নতুন কুমিল্লাকে তথ্যটি করেছেন।

জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি জেলার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় বাসের ৮ যাত্রী নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলায় মনিরুল হক চৌধুরী হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। এরপর থেকে তিনি আদালতে নিয়মিত হাজিরা দিলেও গত বছরের ২৪ অক্টোবর জেলা জজ আদালতে তার জামিন বাতিল হয় এবং ৪ নভেম্বর হাইকোর্ট থেকে তার জামিন আদেশ হয়।

এরপর জেলার সদর দক্ষিণ মডেল থানার সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি জামিন লাভ করেন। অপর মামলায় গত বছরের ২৬ নভেম্বর তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল।

মনিরুল হক চৌধুরীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সা’দাত নতুন কুমিল্লাকে জানান, ওই তারিখে এবং চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত একাধিকবার জামিন আবেদনের অধিকতর শুনানির জন্য দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত ১৫ জানুয়ারি (মঙ্গলবার) দিন ধার্য করে। এরই মধ্যে হাইকোর্টে আবেদনের প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি মনিরুল হক চৌধুরীর জামিন আদেশ হয় এবং মঙ্গলবার দুপুরে তিনি কারাগার থেকে ছাড়া পেয়েছেন। দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় বাসের ৮ যাত্রী নিহতের মামলায় আগামীকাল বুধবার তিনি কুমিল্লার আদালতে হাজির হবেন।

উল্লেখ্য, মনিরুল হক চৌধুরী গত বছরের ২৪ অক্টোবর থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। পরে অসুস্থ অবস্থায় গত ৫ জানুয়ারি তাকে কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। সেখান থেকে গত ৬ জানুয়ারি তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তিনি মঙ্গলবার পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন