কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেবে শিক্ষার্থীরা

বায়োমেট্রিক পদ্ধতির হাজিরা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর / ছবি নতুন কুমিল্লা

কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে বায়োমেট্রিক পদ্ধতির এই ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার নতুন কুমিল্লাকে জানান, এখন থেকে বিদ্যালয়ের ৩য়, ৬ষ্ঠ, নবম ও দশম শ্রেণির ছাত্রীদের উপস্থিতি নেয়া হবে বায়োমেট্রিক পদ্ধতিতে। এই পদ্ধতির ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও প্রস্থানের ক্ষুদে বার্তা পৌঁছে যাবে অভিভাবকদের মোবাইল ফোনে।

এ ছাড়াও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীদের ডিজিটাল হাজিরার জন্য একটি বিশেষ ডিজিটাল পরিচয়পত্র সরবরাহ করা হয়েছে। এ পদ্ধতিতে শিক্ষার্থীরা আঙুলের ছাপ/কার্ড পাঞ্চ করে ক্লাসে প্রবেশ এবং ছুটির সময় অনুরূপ প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের স্কুল ফাঁকি দেয়ার প্রবণতা কমে আসবে। এতে করে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে কিংবা বাড়ি ফেরা নিয়ে যে উৎকণ্ঠায় আর থাকতেন হবে না বলে জানিয়েছেন প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর নতুন কুমিল্লাকে জানান, সরকারের ডিজিটাল উন্নয়নের ধারাবাহিকতা এখন শিক্ষা সেক্টরে বেশ সাড়া জাগিয়েছে। ডিজিটাল পদ্ধতিতে হাজিরা ধারাবাহিকভাবে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও চালু করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঈন উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন