কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় মাটি চাপা দেওয়া অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বারে মাটি চাপা দেওয়া একটি গর্ত থেকে অজ্ঞাত এক তরুণের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জানুয়ারি) উপজেলার বরকামতা ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় মাটি ভরাট করা একটি গর্তের ওপরে ওই তরুণের হাত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গর্তের ওপরে লাশের হাত দেখতে পেয়ে প্রথমে ভেবেছিলো হিন্দুদের কোন প্রতিমার হাত। পরে যখন কাক ও বিভিন্ন জন্তু হাতের ছেড়া মাংসপিন্ড নিয়ে টানাটানি শুরু করে তখন সন্দেহ হলে কাছে গিয়ে লাশ
দেখে নিশ্চত হয়ে থানায় খবর দেওয়া হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার তথ্যটি নিশ্চিত নতুন কুমিল্লাকে জানান, নিহত তরুণের পরিচয় সনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা ৪/৫ দিন আগে দূরে কোথাও তকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি মো. জহিরুল আনোয়ার জানান।

আরও পড়ুন