কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি খুলনা টাইটানস

সিলেটে হারের বৃত্ত ভাঙা খুলনা টাইটানসের সামনে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহীর বিপক্ষে জয়ের সুখস্মৃতি নিয়ে আজ শুক্রবার (১৮ জানুয়ারি) কুমিল্লার মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা ৭ টা থেকে।

সেরা চার নিশ্চিতের লক্ষ্যে খুলনা টাইটানসের জন্য সামনের সবগুলো ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে কুমিল্লার মুখোমুখি হচ্ছে খুলনা। ৫ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট তাদের। অন্যদিকে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে খুলনার বিপক্ষে প্রথমবার লড়তে যাচ্ছে তারা।

কুমিল্লার বিপক্ষে খুলনার একাদশে লাসিথ মালিঙ্গার খেলার সম্ভাবনা রয়েছে। লঙ্কান এই ক্রিকেটার সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। যদিও রাজশাহীর বিপক্ষে ম্যাচটি ড্রেসিংরুমে বসেই দেখেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথমবারের মতো হয়তো খুলনার জার্সিতে মাঠে নামবেন! এর বাইরে একাদশে ফেরার সম্ভাবনা আছে পল স্টারলিংয়েরও।

ঢাকায় টানা চার ম্যাচ হেরে আগের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে জয়ের স্বাদ পায় খুলনা। ওই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ কুমিল্লার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত মাহমুদউল্লাহর দল। আরিফুল হক ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলে গেলেন অভিন্ন লক্ষ্যের কথা। অতীত ভুলে সামনের ম্যাচ নিয়ে ভাবতে চান তারা, ‘আমাদের এখন কালকের ম্যাচ আর পরশুর ম্যাচ বলে কোন কথা নেই। আমরা যা হেরে গেছি সেইসব এখন অতীত। আমাদের এখন চিন্তা হলো ম্যাচ জেতা। প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমাদের নিজেদের কাজগুলো ঠিক মতো করতে চাই। আশা করি জয়ের ধারা অব্যাহত রাখতে পারবো।’

আরও পড়ুন