কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

আলোর ফেরিওয়ালা এখন লাকসাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে

লাকসাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় ত্বরিত বিদ্যুৎ সংযোগ দিতে আলোর ফেরিওয়ালা এখন মানুষের দ্বারপ্রান্তে। তিন উপজেলাবাসীর কাছে দ্রুত বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ লাকসাম সদর দপ্তর, নাঙ্গলকোট জোনাল অফিস ও মনোহরগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে মিটার সংযোগের জন্য রাস্তায় নেমেছে আলোর ফেরিওয়ালা।

বিদ্যুৎ অফিসে না গিয়ে মিটার সংযোগসহ সকল ধরনের সুবিধা পাওয়া যাবে এই ভ্রাম্যমান ফেরিওয়ালা থেকে। গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র উপস্থিত থাকলেই তাৎক্ষনিকভাবে মিলবে এই সেবা। গত কয়েকদিন থেকে তিন উপজেলার বিদ্যুৎ অফিস থেকে ভ্রাম্যমান ফেরিওয়ালার যাত্রা শুরু হয়। উপজেলা সদর সহ বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে তাদের সেবা কার্যক্রম লক্ষ্য করা গেছে।

এ ব্যাপারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী নতুন কুমিল্লাকে জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) এর নির্দেশনাক্রমে হয়রানিমুক্ত ও দ্রুত বিদ্যুৎ সংযোগ সেবা প্রদানের লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এখন থেকে নিয়মিত এ সেবা কার্যক্রম চলবে। বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য কাউকে কোন টাকা প্রদান না করার জন্য তিনি গ্রাহকদের প্রতি অনুরোধ করেন। তিনি আরও বলেন, ইতোমধ্যে লাকসাম ও নাঙ্গলকোট উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হয়েছে। তারপরেও যদি কোন গ্রাহকের বিদ্যুতের সমস্যা থাকে সেটি সাধ্যের মধ্যে সমাধান করবে আলোর ফেরিওয়ালা।

আরও পড়ুন