কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়াহিদ সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস-ব্যাগ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২২ জানুয়ারি) যশপুর সুফিয়া খাতুন মহিলা আলিম মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডির সাবেক প্রধান প্রকৌশলী আলহাজ্ব মোঃ ওয়াহিদুর রহমান।

মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল কাইউমের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী শহীদুর রহমান, প্রকৌশলী ওয়াহিদুর রহমানের সহধর্মিনী মিসেস সুফিয়া খাতুন, শুভপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এএসএম শাহীন মজুমদার, মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডল।

এছাড়া যশপুর সুফিয়া খাতুন মাদরাসার ২০১৯ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার আরবী প্রভাষক মুফতি মোঃ ফরহাত উল্যাহর পরিচালনায় দোয়া ও মোনাজাত করেন প্রখ্যাত আলেম আলহাজ্ব মাওলানা মুফতি আবদুর রব। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ মাহমুদসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন