কুমিল্লা
বুধবার,৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭
শিরোনাম:

চান্দিনায় সড়কের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চান্দিনায় সড়কের উপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে চান্দিনা উপজেলা গেইট থেকে পালকি সিনেমা হল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালানা করা হয়। অভিযানে সড়ক ও ফুটপাত থেকে সকল প্রকার স্থাপনা ব্যবসায়ীক মালামাল উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত থেকে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাঈমা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম। এসময় চান্দিনা পৌরসভা ও থানা পুলিশ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।

আরও পড়ুন