কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় কভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ফাইল ছবি

কুমিল্লায় অটোরিকশা-কভার্ডভ্যান সংঘর্ষে এক কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অনন্তত ৪ জন। তেদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মনোহরগঞ্জ উপজেলার খিলা দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের কৃষক সিরাজুল ইসলাম (৭০), উপজেলার সরসপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রিয়াদ (২০)।

আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের বেলঘর গ্রামের জসিম উদ্দিন (৪০), চাটিতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হিরণ (৩২) মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (১৭) ও বাইশগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে স্কুল ছাত্র মোহাম্মদ আলী মিঠু (১৮)।

লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শাফায়েত উল্লাহ নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাথেরপেটুয়া থেকে লাকসামগামী অটোরিকশার সঙ্গে বিপরিত দিক থেকে আশা একটি কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই কৃষক সিরাজুল ইসলাম ও লাকসাম কলেজের ছাত্র রিয়াদ মারাযান। খবর পেয়ে নিহতদের মৃতদে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আশা হয় বলে তিনি জানান।

আরও পড়ুন