কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা ধর্মসাগর পাড়ে মিউজিক স্কুলের উদ্বোধন

উৎসাহ-উদ্দীপনা আর আনন্দমুখর পরিবেশে কুমিল্লা মহানগরের ধর্মসাগরের পশ্চিমপাড়ে উদ্বোধন করা হয়েছে কুমিল্লা মিউজিক স্কুলের। এ উপলক্ষে শনিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে কুমিল্লা মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিল্পী একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার ও কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, সাংবাদিক অশোক বড়ুয়া, মুক্তিযোদ্ধা ও শিক্ষক মো: আলাউদ্দিন মিয়া, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, অধ্যাপক মাসুদ মজুমদার, অধ্যাপক মাসুম পারভেজ, এ বি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানজার নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, অভিভাবক আশিকুর রহমান জুয়েল, মিজানুর রহমান ও জামাল চৌধুরী।

আলোচনা পর্বের পর সমন্বিতভাবে ফিতা কেটে কুমিল্লা মিউজিক স্কুলের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন