কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাসুম পাটোয়ারীকে সংবর্ধনা

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হতে নির্বাহী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান মাসুম পাটোয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি। রোববার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাইন উদ্দিন আহমেদের নেতৃত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদ উল্লাহ, সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল-কাফি মজুমদার,

সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার হাবিব মহসিন সুধন, সহ-সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কামরুজ্জামান সোহেল, আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ জয়নাল আবেদিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী ইলিয়াছ, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব এ কে এম শহিদুল হক, ইসলামী ব্যাংকের মোস্তাক আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাসুম পাটোয়ারীকে নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি দেয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) সহ এমএসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। চাকরি জীবনে তিনি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট, কৃষিঋণ বিভাগ, ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক সিলেট ও রাজশাহী অফিসে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, হংকং, জাপান, ডেনমার্ক ও আয়ারল্যান্ড ভ্রমণ করেন।

আরও পড়ুন