কুমিল্লা
বুধবার,৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় নিখোঁজের ২৬ দিনেও সন্ধান মেলেনি সুমাইয়ার

নিখোঁজ সুমাইয়া আক্তার / ফাইল ছবি

লাকসামে সুমাইয়া আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রী নিখোঁজের এক ২৬ সন্ধান মেলেনি। নিখোঁজ সুমাইয়া উপজেলার আবেদনগর মাদরাসার ৮ম শ্রেনীর ছাত্রী এবং পৌর এলাকার মিশ্রি গ্রামের প্রবাসী হাবীবুর রহমানের মেয়ে। গত ৫ ফেব্রুয়ারি মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে আর ঘরে ফেরেনী। এ ঘটনায় নিখোঁজের তিনদিন পর নারায়নগঞ্জ থেকে সুমন নামের এক ব্যক্তি মুঠো ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লাকসাম থানায় ডায়েরি করা হয়।

পরিবার ও থানা সূত্র জানায়, নিখোঁজের তিনদিন পর ৮ ফেব্রুয়ারি সুমাইয়ার পরিবার লাকসাম থানায় একটি সাধারণ ডাইয়েরি করে। পরে ১১ ফেব্রুয়ারি কুমিল্লা র‌্যাব কার্যালয়েও একটি অভিযোগ জমা দেন। নিখোঁজের ২৬ দিন অতিবাহিত হলেও এখনো কোন সন্ধান পাওয়া যায়নি।সন্ধানে স্বজনরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিত কামনা করেছেন।

নিখোঁজ সুমাইয়ার মা ছালেহা বেগম নতুন কুমিল্লা জানান, প্রতিদিনের মতো গত ৫ ফেব্রুয়ারি আবেদনগর মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় সুমাইয়া। বিকেল পর্যন্ত সে ঘরে না ফেরায় স্বজনদের বাড়িতে খোজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করি। ৮ ফেব্রুয়ারি বিকেলে আমার ফোনে নারায়নগঞ্জ এলাকা থেকে সুমন পরিচয়ে এক ব্যক্তি আমার মেয়ে তাদের কাছে আছে বলে ০১৭০৫-১২২০৩৭ নম্বর থেকে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। পরে টাকা পাঠাবো বলে ওই নাম্বারে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিত কামনা করেছেন।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে নতুন কুমিল্লাকে জানান, নিখোঁজ ডায়েরির পর থেকে পুলিশ সুমাইয়াকে উদ্ধারে তৎপর রয়েছে।

আরও পড়ুন