কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

১১তম গ্রেডে বেতনের দাবীতে কুমিল্লায় সহকারী শিক্ষকদের মানববন্ধন

কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) উপজেলা শাখার উদ্যোগে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন পুনঃনির্ধারণের দাবীতে মানববন্ধন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

বৃহস্পতিবার (২৮মার্চ) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মানুববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ জানে আলম,আইন বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন,আইসিটি সম্পাদক মোঃ আঃ হান্নান,মোঃ আমিনুল ইসলাম, মোঃ শ্যামল মিয়া, মোঃ সাজ্জাদ কবির,পাপিয়া সুলতানা,আমেনা বেগম পপি, নাজমা আক্তার,মাহমুদা আক্তার মোঃ ইকবাল হোসেন মোঃ শহিদুল ইসলাম মোঃ শাহ আলম সুজন।

এই কর্মসূচিতে বুড়িচং উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধন শেষে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান ও উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা এর নিকট স্বারক লিপি প্রদান করেন।

আরও পড়ুন