কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা সোহেল শিকদার গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের স্থগিত হয়ে যাওয়া নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী এবং তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদারকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হত্যা ও নির্বাচনী সহিংসতার ৩টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গত বছরের ২৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে তিতাসের আওয়ামী লীগ নেতা হাজী মনির হোসেনকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। পরদিন রাতে নিহতের ছেলে মো. মুক্তার হোসেন নাঈম বাদী হয়ে তিতাস থানায় মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার অধিকতর তদন্ত শেষে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সোহেল শিকদারকে প্রধান আসামি করে চার্জশিট দাখিল করে। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এছাড়া গত ৩১ মার্চ তিতাস উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্রে সহিংসতার অভিযোগে তার বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।

রবিবার রাতে ডিবির এসআই ইকতিয়ার উদ্দিন ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) ওসি নাছির উদ্দিন মৃধা নতুন কুমিল্লাকে জানান, সোহেল শিকদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, নির্বাচনী সহিংসতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দাউদকান্দি ও তিতাস থানায় দায়ের করা ৫টি মামলার মধ্যে ৩টি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন