কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় প্রেমিক-প্রেমিকার চুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিক-প্রেমিকা চুরিকাঘা করে শামীম হোসেন সুমন (২৫) নামে এক যুবককে খুন করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পৌলোইয়া এলাকায় হত্যা কান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মিজানুর রহমান (২৮) ও প্রেমিকা চুমকী আক্তারকে (১৫) গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ।

নিহত শামীম হোসেন সুমন মনোহরগঞ্জ উপজেলার উওর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘাতক মিজানুর রহমানের বাড়ি লাকসাম উপজেলায়। সে বিয়ে করে হাতিমারা গ্রামে। বিয়ের সুবাদে সে শ্বশুর বাড়িতে আসা যাওয়া করতো। সেখানে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চুমকী আক্তার নামে এক তরুনির। চুমকির বাড়ি সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলায়। সে হাতিমারা গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। মিজান সম্পর্কে চুমকীর খালু হন। এরই মধ্যে মিজান তার বউকে রেখে প্রেমের টানে প্রেমিকা চুমকীকে নিয়ে সিলেটে পালিয়ে যায়।

গত কয়েকদিন সিলেট থাকার পর সোমবার (আজ) তারা সিলেট থেকে ট্রেন যোগে লাকসাম জংশন এলাকায় নামে। এইদিকে সুমন এবং তাদের বাড়ির ইমরানসহ আরো কয়েকজন কাজের উদ্দেশ্যে সকালে নোয়াখালী থেকে আসা উপকুল ট্রেনে করে লাকসাম জংশনে নামলে ওই প্রেমিক-প্রেমিকাকে দেখতে পায়।

একপর্যায়ে তারা একটা সিএনজি অটো রিক্সা করে প্রেমিক যুগলকে হাতিমারা গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে মিজান ও চুমকী তাদের কাছে থাকা চুরি দিয়ে সুমনকে আঘাত করে। এতে সুমন গুরুতর আহত হলে তাকে অশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মিজান ও চুমকীকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ। নিহত সুমনের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা গয়েছে।

এ বিষয়ে লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চুরি উদ্ধার করা হয়েছে এবং প্রেমিক-প্রেমিকাকে দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন