কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা সদর দক্ষিণে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

ফাইল ছবি

কুমিল্লা সদর দক্ষিণের জোড়পুস্করনী গ্রামের আক্তার হোসেনের বাড়িতে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (০২ মে) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

স্থানীয়রা জানায়, জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের অলির বাজার সংলগ্ন জোড়পুস্করনী গ্রামের আক্তার হোসেনের বাড়িতে মঙ্গলবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে সেমিপাকা বসত ঘর পুড়ে যায়। অগ্নিকান্ডে ঘরের ভিতরে আক্তার হোসেনের মেয়ের বিয়ের জন্য জমানো এবং লোন করে আনা নগদ ১ লক্ষাধিক টাকাসহ ঘরের ভিতরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারটি অসহায় অবস্থায় রয়েছেন। অগ্নিকান্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার ক্ষতিগ্রস্থ তিন পরিবারের মাঝে নগত ১৮ হাজার টাকা ও ৬ বান টিন ও ৬০ কেজি চাল বিতরণ করেন।

আরও পড়ুন