কুমিল্লা
, খ্রিস্টাব্দ
|
শিরোনাম:
চৌদ্দগ্রামের বেতিয়ারায় বীর শহীদদের প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার কুমিল্লায় ডাকাতি মামলার ৮ আসামির কারাদণ্ড এইচএসসিতে শূন্য পাস সেই ১৫ কলেজ বন্ধের পরামর্শ ‘পদোন্নতি চাইতে এলে মনে রাখবো’, কুবি ছাত্রদল নেতার হুঁশিয়ারি প্রথম সভায় ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেফতার হোমনায় ফুটবল খেলতে গিয়ে মাঠেই শিক্ষার্থীর মৃত্যু এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠান অধ্যক্ষকে কুমিল্লা বোর্ডের তলব

কুমিল্লায় মহাসড়কে পুলিশ পরিচয়ে ছিনতাইকালে আটক ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় পুলিশ পরিচয়ে পণ্যবাহী ট্রাক ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ছুরি জব্দ করা হয়েছে। রবিবার (১২ মে) ভোরে মহাসড়কের উপজেলার কুটুম্বপুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার হরিপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. অলি উল্লাহ ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে হাসান।

ট্রাকচালক আনোয়ার হোসেন নতুন কুমিল্লাকে জানান, নওগাঁ থেকে চাল নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ইলিয়টগঞ্জ স্টেশন এলাকায় পৌছলে একটি মোটরসাইকেল নিয়ে তিন জন লোক আমাকে গাড়ি থামানোর সিগনাল দেয়। আমি তাদের সিগনাল না মেনে গাড়ি চালাতে থাকি। টরসাইকেলটির সামনে পুলিশ লেখা ছিল।পরে তারা আমার পিছু নিয়ে কুটুম্বপুর স্টেশন অতিক্রম করার পর গাড়ির গতিরোধ করে।

এ সময় তারা পুলিশের লোক পরিচয় দিয়ে আমাকে মারধর শুরু করে। পরে আমার সাথে থাকা ১১ হাজার ৫শ’ টাকা এবং একটি মোবাইল সেট নিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ টের পেয়ে এদের ধাওয়া করলে দু’জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ছিনতাইকালে তাদেরকে ধাওয়া করে দুজনকে আটক করে চান্দিনা থানায় হস্তান্তর করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল নতুন কুমিল্লাকে জানান, কুটুম্বপুর স্টেশন এলাকাটি চান্দিনা হলেও ঘটনাস্থলটির সীমানা দেবিদ্বার থানাধীন হওয়ায় আমরা মামলাটি দেবিদ্বার থানায় হস্তান্তর করি।

আরও পড়ুন