কুমিল্লা
মঙ্গলবার,৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ মাঘ, ১৪৩২ | ১৪ শাবান, ১৪৪৭
শিরোনাম:

বুড়িচং উপজেলা চেয়ারম্যানের সাথে প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়

বুড়িচং উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আখলাক হায়দার এর সাথে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে প্রেসক্লাবের সদস্যবৃন্দ নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হাফিজ, সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহসানুজ্জামান সোহেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি আক্কাস আল মাহমুদ হৃদয়, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার বুড়িচং প্রতিনিধি প্রভাষক মোঃ ইকবাল হোসেন।

মতবিনিময় সভায় নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকদের সবসময় সত্যের পক্ষে সংবাদ লিখা উচিত।

আরও পড়ুন