কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদ নিহত

প্রতীকী ছবি

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহিদুল ইসলাম (৩০) নামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী এক সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সাতরা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত শহিদুল সাতরা গ্রামে দেলোয়ার হোসেনের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও ৩টি কার্তুজ এবং ৬৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম বাড়িতে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে কোতয়ালি মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী শহিদুল ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসী শহিদুল গুলিবিব্ধ হয়ে আহত হন।

পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া নতুন কুমিল্লা.কমকে জানান, নিহত শহিদুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র মাদকসহ থানায় ১০-১২টি মামলা রয়েছে।

আরও পড়ুন