কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

সদর দক্ষিণে প্রবাসী যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

কুমিল্লার সদর দক্ষিণে সাইফুল ইসলাম নামে প্রবাসী এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বুধবার (১৫ মে) রাতে উপজেলার কালিরবাজার এলাকার সাঁওরাতলী এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে আশঙ্কাজন অবস্থায় তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রবাসী সাইফুল উপজেলার গোলিয়ারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি গত ৬ মাস আগে দুবাই থেকে দেশে এসেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

সাইফুলের পরিবার সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার উলুরচর গ্রামের ফরিদ মিয়ার ছেলে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সবুজের নেতৃত্বে রনি, রিয়াদ, তানজিলসহ একদল সন্ত্রাসী সাইফুলের উপর এই নৃশংস হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টার করেছে। সন্ত্রাসী সবুজ তার লোকজন দিয়ে কৌশলে সাইফুলকে বাড়ি থেকে ডেকে এনেছিলো বলেও অভিযোগ করেন তারা।

সাইফুল ইসলামের মা নিলুফা বেগম নতুন কুমিল্লা.কমকে জানান, সন্ত্রাসীরা চেয়েছিলো আমার ছেলেকে একেবারেই মেরে ফেলতে। একান্ত নির্জন স্থানে আমার ছেলের উপর হামলা চালানো হয়। যার কারনে সন্ত্রাসীরা ভেবেছিলো আমার ছেলেকে মেরে পালিয়ে যেতে পারবে। হামলার আগ থেকেই সন্ত্রাসীরা তাকে অসংখ্যবার হত্যার হুমকি দিয়েছিলো। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে, এসব বিষয়ে জানতে অভিযুক্ত সবুজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ নতুন কুমিল্লা.কমকে জানান, তদন্ত করে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন