কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ধর্ম ও নবী কটুক্তিকারী কুবি শিক্ষার্থী জয়দেব বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জয়দেব চন্দ্র শীল নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৯ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ- রেজিস্টার মোঃ দলিলুর রহমান কর্তৃক সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা যায়।

ওই আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মীয় অবমাননামূলক আপত্তিকর মন্তব্য করায় আজ রবিবার থেকে জয়দেব চন্দ্রশীলের সাময়িক বহিষ্কার আদেশ কার্যকর হবে।

এর আগে শনিবার (১৮ মে) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’র ফেসবুক পেইজের একটি ভিডিও বার্তায় ধর্ম এবং মহানবীকে নিয়ে কটুক্তি করেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরবর্তীতে ধর্মীয় বিদ্বেষপূর্ণ এই মন্তব্য স্ক্রিনশটের মাধ্যমে ফেসবুকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপে ছড়িয়ে পড়লে সেটা তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে।

পরে জয়দেব সেটি মুছে ফেলেন এবং এরকম মন্তব্যের পুনরাবৃত্তি হবে না বলে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে ক্ষমা প্রার্থনা করেন। তবে শিক্ষার্থীরা তাকে ক্ষমা না করে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা ও প্রশাসনিক শাস্তির দাবি জানান। রোববার সকালে শিক্ষার্থী এবং স্থানীয়রা জয়কে ঠাকুরপাড়ার একটি মেস থেকে আটক করে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে।

এদিকে অভিযুক্ত জয়দেবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানায় তারা।

ধর্ম ও নবীকে নিয়ে কটুক্তি; কুবির সেই শিক্ষার্থী আটক

আরও পড়ুন