কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে বিদ্যুৎ বিলে অনিয়ম; অফিস ঘেরাও

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নাঙ্গলকোট শাখায় গত মে মাসের বিদ্যুৎ বিলে অতিরিক্ত দ্বিগুণ বিল করে দূর্ণীতির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শনিবার (১ জুন) বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে অভিযোগ কারী গ্রাহকরা। ভিক্ষুব্ধ গ্রাহকরা দূর্ণীতির সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবি জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, মৌকরা ইউপির মাঝিপাড়া, ময়ূরা ও আবারপাড়া গ্রামের প্রায় ১ হাজার বিদ্যুৎতের গ্রাহক গত মে মাসের বিদ্যুৎ বিলের কপি হাতে পাওয়ার পর দেখে প্রতিটি মিটারে ৫ শত থেকে ৮ শত টাকা অতিরিক্ত বিল করা হয়েছে। এ সময় গ্রাহকরা মিটারের বর্তমান রিডিং দেখার পর বিলের সাথে মিলিয়ে দেখেন মিটারে রিডিং প্রায় ১ শত থেকে ৮০ ইউনিটের অতিরিক্ত বিল রয়েছে।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মো. বজরুল রহমান গ্রামবাসীর পক্ষে ২৪ জনের গণস্বাক্ষরিত একটি অভিযোগ জিএম কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ লাকসাম কার্যালয় ও নাঙ্গলকোট শাখার ডিজিএম এর মাধ্যমে দাখিল করেন।

তাৎক্ষণিক এ ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌর মেয়র আব্দুল মালেক গ্রাহকদের পক্ষ থেকে ডিজিএম মো. শহীদ উদ্দিনের সাথে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেন।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-৪ এর ব্যবস্থাপক (ডিজিএম) মো. শহীদ উদ্দিন নতুন কুমিল্লা.কম-কে বলেন, গ্রাহকরা অভিযোগ দেয়ার আগে এমন একটি অভিযোগ আমার কাছে এসেছে।যারা এ ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন