কুমিল্লা
শনিবার,১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ চৈত্র, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৭
শিরোনাম:

বিপিএলে কুমিল্লা স্টেডিয়ামে দেখা যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলা!

কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামটিতে খুব শীঘ্রই দেখা যাবে জাতীয় পর্যায়ের ক্রিকেট ম্যাচ, সে ভাবে কাজ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। বিপিএলের অন্যতম সেরা ও সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচও অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে তা আগামী বিপিএলে না তার পরের আসরে তা নিশ্চিত হবে শীঘ্রই।

পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার জন্য প্রথম দাবি উত্থাপনকারী ধীরেন্দ্রনাথ দত্তের নামে নামকরণ করা এ স্টেডিয়াম শীঘ্রই উদ্বোধন করা হবে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন নতুন কুমিল্লা.কম-কে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) ও কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের পদক্ষেপে স্টেডিয়ামটি আধুনিকায়ন ও নান্দনিক রূপ দেওয়া হয়েছে।সহসাই এর উদ্বোধন করা হবে।’

এক সময়ে বিভিন্ন খেলার জাতীয় দলগুলোতে কুমিল্লার বহু ক্রীড়াবীদ অংশ গ্রহণ করলেও এখন সে অবস্থা নেই। স্টেডিয়ামটি উদ্বোধন হলে কুমিল্লার সকল খেলাধূলায় আবারও প্রাণ ফিরে পাবে বলে কুমিল্লাবাসীর বিশ্বাস।

আরও পড়ুন