কুমিল্লা
মঙ্গলবার,২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

পাকিস্তান-আফগান ম্যাচের সাতকাহন

পাকিস্তানের বিপক্ষে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু তীরে এসে তরী ডুবিয়ে দেয় অধিনায়ক গুলবাদিন নাইবের দল। আর এতেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। মাথাচাড়া দিয়ে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। একইসঙ্গে শনিবারের এই ম্যাচ নিয়ে নানা রঙ ছড়িয়েছে!

সেমি-ফাইনালের আশা জিইয়ে রাখতে পাকিস্তানের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। ২২৭ রানের পুঁজি নিয়েও লড়ে যাচ্ছিল আফগানিস্তান। ১৫৬ রানেই পাকিস্তানের ৬ উইকেট ফেলে দিয়েছিল তারা। কিন্তু হারের দ্বার প্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে ৩ উইকেটের জয় পায় সরফরাজ আহমেদের দল। তাই নাটকীয়ভাবে আফগানদের হারে চার দিক থেকে ভেসে আসছে নানা প্রশ্ন।

এখানেই শেষ নয় পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের নাটকীয়তা। লিডসের হেডিংলি স্টেডিয়ামে দু’দলের সমর্থকদের মধ্যে বেধে যায় সংঘর্ষ। হাতাহাতি থেকে বোতল ছোড়াছুড়ি এবং ময়লা ফেলার পাত্রও ছুড়তে দেখা যায় তাদের। গ্যালারির পরিবেশ শান্ত রাখতে নিরাপত্তা কর্মীরা রীতিমতো হিমশিম খেয়েছেন।

মাঠের বাইরেও পাকিস্তান-আফগানিস্তান সমর্থকরা গোলযোগ বাধিয়ে দিয়েছিল। কিছু দর্শক তো টিকিট ছাড়াই জোর করে মাঠে ঢুকে পড়ে। আর ম্যাচ শেষে ভক্তরা পৌঁছে যায় পিচ পর্যন্ত।

ম্যাচ চলাকালে ‘বেলুচিস্তানের জন্য ন্যায় বিচার’ লেখা ব্যানার নিয়ে স্টেডিয়ামের ওপর দিয়ে উড়ে যায় একটি বিমান। অন্য আর একটি বিমানের ব্যানারে লেখা ছিল ‘বেলুচিস্তানে গুম বন্ধ করতে সহায়তা করুণ’। ভারতের পাঞ্জাব রাজ্যে খালিস্তান আন্দোলনের পক্ষে ব্যানারও দেখা দেখা গেছে পাকিস্তানের গত ম্যাচের মতো এ ম্যাচেও। দর্শকরা এ আন্দোলনের পক্ষে স্লোগান দিলেন।

আরও পড়ুন