কুমিল্লা
শনিবার,১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ চৈত্র, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৭
শিরোনাম:

ঢাকা মহানগর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক হলেন চৌদ্দগ্রামের ফরহাদ

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন আইন অনুষদের মেধাবী শিক্ষার্থী ও স্বচ্ছ ভাবম‚র্তীর ছাত্রনেতা ইমরান হোসেন ফরহাদ। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের হাজী মোঃ ইসহাক মিয়ার ছেলে ইমরান হোসেন ফরহাদ।

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তর ও দ‌ক্ষিণ ছাত্রলী‌গের সভাপ‌তি, সাধারণ সম্পাদক‌দের সুপা‌রিশক্র‌মে এ ক‌মি‌টির অনু‌মোদন দেন ছাত্রলী‌গের কেন্দ্রীয় সভাপ‌তি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এ প্রসঙ্গে ইমরান হোসেন ফরহাদ বলেন, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের প্রতি, আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রিয় রাজনৈতিক দিকনির্দেশক সায়েদুর রহমান হৃদয় ভাইয়ের প্রতি।

তিনি আরো বলেন, আমি সেই ছোট্টবেলা থেকে বঙ্গবন্ধুকে ভালোবাসি। আর সেই ভালোবাসা থেকেই তাঁর নিজহাতে গড়া বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগকে ভালোবাসা। আমি আজ নিজেকে নিয়ে গর্ববোধ করি ছাত্রলীগের মত একটি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠনের কর্মী হতে পেরে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দেশরত্ম শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমি আরো বদ্ধপরিকর।

উল্লেখ্য এর আগে তিনি একই কমিটির সাবেক সহ-সম্পাদক ছিলেন।

আরও পড়ুন