কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে তিন দিন ধরে নিখোঁজ অটোরিকশা চালক নুর নবী

কুমিল্লার চৌদ্দগ্রামে নুর নবী (৩১) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালক তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (৭৩৬) করেছেন তার বড় ভাই মোঃ মোস্তফা।

জানা গেছে, নুর নবী সোমবার সকালে একটি এনজিও’র কিস্তির টাকা জমা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা পর্যন্ত সে আর বাড়ি ফিরেনি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি (০১৮৩০৫৫০৯০৬) বন্ধ রয়েছে।

সম্ভাব্য সকল স্থানে খোঁজা করে তিন দিনেও তার সন্ধান পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৬৪৫১৫৬৪৪৯ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সাধারণ ডায়েরীর তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন