কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে এইচএসসি ও আলিমে পাশের হার ৮১ দশমিক ৭৬ শতাংশ

ফাইল ছবি

লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষায় উপজেলা দু’টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। উপজেলার ৮টি কলেজ ও ৮টি মাদরাসাসহ ১৬টি প্রতিষ্ঠানের গড় পাশের হার ৮১.৭৬। তম্মধ্যে ৮টি কলেজের গড় পাশের ৭৭.৭০ শতাংশ ও ৮টি মাদরাসার গড় পাশের হার ৮৫.৮২ শতাংশ।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মুদাফরগঞ্জ আলী নওয়াব স্কুল এন্ড কলেজ (১৫৫ জনের মধ্যে ৩ জন পেয়েছে জিপিএ ৫) ও বড়বাম ফাযিল মাদরাসার (৩০ জনের মধ্যে ১ পেয়েছে জিপিএ ৫)) শিক্ষার্থীরা শতভাগ পাস করে।

এছাড়াও রহমানিয়া চিরসবুজ স্কুল এন্ড কলেজে ১১৩ জনে ১১১ জন উত্তীর্ণ, পাশের হার ৯৮.২৩ শতাংশ, নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজে ১৩৬ জনে ১৩২ জন উত্তীর্ণ, ৫ জন জিপিএ ৫), পাশের হার ৯৭ শতাংশ, আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬০ জনে ৫৫ জন উত্তীর্ণ, পাশের হার ৯১.৬৭ শতাংশ,

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ১০৫৬ জনে ৭৫৩ জন উত্তীর্ণ, জিপিএ ৫ পেয়েছে ৬ জন, পাশের হার ৭১.৩১ শতাংশ, গণউদ্যোগ বালিকা স্কুল এন্ড কলেজে ৬৯ জনে ৪৬ জন উত্তীর্ণ, পাশের হার ৬৬.৬৭ শতাংশ, আজগরা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৭২ জনে ৪৩ জন উত্তীর্ণ, পাশের হার ৫৯.৭২ শতাংশ, লাকসাম মডেল কলেজে ১৪১ জনে ৬০ জন উত্তীর্ণ, পাশের হার ৪২.৫৫শতাংশ।

কালিয়াপুর আলিম মাদরাসার ২০ জনে ১৯ জন উত্তীর্ণ, পাশের হার ৯৫শতাংশ, বিজরা নাজিরিয়া ফাযিল মাদরাসার ৪৬ জনে ৪৩ জন, জিপিএ ৫ পেয়েছে ২ জন, ৯৩.৪৮ শতাংশ, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার ১৩৩ জনে ১১৬ জন উত্তীর্ণ, পাশের হার ৮৭.২২ শতাংশ, ছিলইন আলিম মাদরাসার ২১ জনে ১৭ জন উত্তীর্ণ, পাশের হার ৮০.৯৫ শতাংশ,

ফুলগাঁও ফাযিল মাদরাসার ৪৭ জনে ৩৮ জন উত্তীর্ণ, ১ জন জিপিএ ৫ পেয়েছে, পাশের হার ৮০.৮৫ শতাংশ, মুদাফরগঞ্জ এ.ইউ ফাযিল মাদরাসার ৫০ জনে ৪০ জন উত্তীর্ণ, পাশের হার ৮০ শতাংশ, আউশপাড়া ফাযিল মাদরাসার ৪১ জনে ৩০ জন উত্তীর্ণ, পাশের হার ৭৩.১৭ শতাংশ।

অন্যদিকে, মুদাফরগঞ্জ চিরসবুজ স্কুল এন্ড কলেজের ভোকেশনাল শাখার ৩৭ জনে ৩৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতভাগ। লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন