কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

প্রিয়া সাহার বিরুদ্ধে এবার কুমিল্লার আদালতে মামলা

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে ‘দেশবিরোধী’ মন্তব্যের কারণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে এবার কুমিল্লার আদালতে ছাত্রলীগ নেতা রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন।

সোমবার (২২ জুলাই) কুমিল্লার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজেস্ট্রেট (কুমিল্লা সদর) ১ নং আমলি আদালতের বিচারক সোহেল রানার আদালতে মামলাটি দায়ের করেন মহানগর ছাত্রলীগ ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম সোমবার স্যান্ধায় নতুন কুমিল্লা.কমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিচারক সোহেল রানা বাদীর জবানবন্দি নেন এবং নথি পর্যালোচনা শেষে পরে আদেশ দেবেন বলে জানান। প্রিয়া সাহার বিরুদ্ধে প্যানেল ৫০৫-এ ধারায় মামলাটি দায়ের করা হয়। এই ধারায় মামলাটি আমলে নিতে কোনও বাধা নেই

উল্লেখ্য- গত বুধবার বিভিন্ন ধর্মের ২৭ জন মানুষকে ডেকে তাদের দুর্ভোগের কথা শোনেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে মিয়ানমার, নিউজিল্যান্ড, ইয়েমেন, চীন, তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান, জার্মানি ও বাংলাদেশসহ অন্তত ১৬টি দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে ট্রাম্পকে বলেন, বাংলাদেশ প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশেই থাকতে চাই।

এখনও সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি আমার ঘরবাড়ি হারিয়েছি। তারা আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং জমিজমাও দখল করেছে। কিন্তু এর কোনো বিচার হয়নি বলে দাবি করেন তিনি।

কারা জমি ও ঘরবাড়ি দখল করেছে ট্রাম্প তা জানতে চাইলে প্রিয়া সাহা বলেন, সব সময় রাজনৈতিক আশ্রয়ে থাকা মুসলিম মৌলবাদী সংগঠনগুলো এসব দখল করেছে।

ট্রাম্পের কাছে প্রিয়া সাহার এই নালিশের ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে দেশ-বিদেশে নানা মহলে সমালোচনা চলছে।

আরও পড়ুন