কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে ট্রাক উল্টে ৬ গরুসহ ৩ ব্যবসায়ী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে গরু বোঝাই ট্রাক উল্টে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা ছয়টি গরু মারা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে বুধবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০), একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫) এবং এলাকার আনোয়ার হোসেন (৪২)।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম নতুন কুমিল্লা.কমকে জানান, গরু বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ থেকে চট্টগ্রামে যাচ্ছিল। সকাল ৬টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ট্রাকের উপরে থাকা তিন ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাকে থাকা ৬টি গরুও মারা যায়। খবর পেয়ে বাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌছে দুর্ঘটনা কবলিত ট্রাকসহ নিহত ও আহতদের উদ্ধার করা হয় বলে তিনি জানান।

আরও পড়ুন