কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

কুমিল্লায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোশাররফ হোসেন রাজু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালীর একটি হাসপাতালে তিনি মারা যান।

নিহত মোশাররফ হোসেন রাজু কুমিল্লা রেলওয়ে অফিসাস রেস্ট হাউজের কুক কাম বেয়ারা এর দায়িত্বে ছিলেন। তিনি নোয়াখালী সদর উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নের নলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

নিহত মোশাররফের বড় ভাই দেলোয়ার হোসেন নতুন কুমিল্লা.কমকে জানান, গত সোমবার (২৯ জুলাই) মোশাররফ কুমিল্লায় তার কর্মস্থলেই জ্বরে আক্রান্ত হয়। খবর পেয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে বাবা আবুল কাশেম কুমিল্লা থেকে তাকে বাড়ি নিয়ে আসেন।

আরও পড়ুন: >>> কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১শ’ ছাড়লো

অবস্থা বেগতিক দেখে রাতেই নোয়াখালী গ্রামীণ প্রাইভেট হাসপাতালে রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। শুক্রবার সকালে ওই সব রিপোর্ট নিয়ে নোয়াখালীর প্রাইম হাসপাতালে নিয়েগেলে ডেঙ্গু সনাক্ত করে তাকে ভর্তি করানো হয়।

দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শুক্রবার রাত ৯টার দিকে তার নিজ বাড়িতে নামাজের যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বড় ভাই দেলোয়ার হোসেন জানান।

নোয়াখালী প্রাইম হাসপাতালের চিকিৎসক ডা. মিল্লাত করে এই তথ্য নিশ্চিত করে নতুন কুমিল্লা.কমকে বলেন, মোশাররফের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে দেখা যায়, তার ডেঙ্গু (আইজিএম) পজিটিভ ছিল। এরই মধ্যে তার প্লাটিলেট কমে যায় এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। এ অবস্থায় দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তিনি জানান।

আরও পড়ুন