কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় গোমতীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার গোমতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকালে মুরাদনগর উপজেলা সদরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিমাইকান্দি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীমের ছেলে ইয়ামিন (৬), এবং ইব্রাহীমের ভাই চট্টগ্রাম থেকে বেড়াতে আসা রাজীবের ছেলে নাহিদ (৬)।

আরও পড়ুন>>> মুরাদনগরে মাছের খামার থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, উপজেলা রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিমাইকান্দি এলাকার ভাড়াটিয়া জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে ইয়ামিন ও চট্টগ্রাম থেকে তাদের বাড়ীতে বেড়াতে আসা ইব্রাহীমের ভাই রাজীবের ছেলে নাহিদ দু’জনে বিকালে অভিভাবকদের অগোচরে গোমতী নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে নদীতে গোসল করতে নেমে উভয়ে পানিতে ডুবে মারা যায়।

আরও পড়ুন>>> ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রকে কোপানোর অভিযোগ

স্বজনরা তাদেরকে দীর্ঘক্ষণ না দেখে বিভিন্ন দিকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে গোমতীতে ভেসে উঠে দু’জনের লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিহতদের লাশ উদ্ধার করে।

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ নতুন কুমিল্লা.কমকে এ তথ্য নিশ্চিত করে জানান এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরও পড়ুন