কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

স্বাচিপের আলোচনা সভা:

পাকিস্তানিরা একজন বাঙ্গালীকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়নাই: এমপি বাহার

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কুমিল্লা জেলা শাখার আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস জাতির পিতার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহউিদ্দিন বাহার বলেন, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পকিস্তানের একজন বাঙ্গালীকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়নাই।

পুলিশ সেনাবাহিনীসহ কোথাও বাঙ্গালীরা কাজ করার সুযোগ পায়নি। বাঙ্গালীদের উপর শোষন আর নির্যাত চালিয়েছে পকিস্তানিরা। এই শোষন নির্যাতন থেকে বাংলাদেশ ও বাঙ্গালীদের মুক্তি দিতে দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে স্বধীনতার ডাক দেয় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এমপি বাহার বলেন বঙ্গবন্ধুর ডাকে আমরা ঝাপিয়ে পরি মুক্তিযদ্ধে, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে স্বাধীন হয় বাংলাদেশ, পাকিস্তানের কারাগার থেকে বিরের বেশে ফিরে আসে বঙ্গবন্ধু শেখ মুবিুর রহমান। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ পুর্ণগঠনের জন্য বঙ্গবন্ধু যখন কাজ করছিলে, স্বাধীন বাংলাদেশ আবার মাথা তুলে দাড়াতে থাকে ঠিক তখনই স্বাধীনতা বিরোধী চক্র ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল।

ঘাতকদের হাত থেকে বেচে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব নিয়ে বাংলাদেশকে আবার উন্নত রাষ্ট্র হিসেবে দাড় করিয়েছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনর বাংলা প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হয়েছেন।

দীর্ঘ বক্তৃতায় এমপি বাহার বলেন, মুক্তিযুদ্ধে চিকিৎসকদের উল্যেখযোগ্য ভূমিকা ছিলো। বাংলাদেশ স্বাধীন না হলে এদেশের কোন ছাত্র চিকিৎসক হতে পারত না। বাংলাদেশের অনেক বড় বড় চিকিৎসক পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় হাসপাতালে সুনামের সাথে কাজ করে

রবিবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের অডিটরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভপতি ডা. এম ইকবাল আর্সনাল, মহাসচিব ডা. এম এ আজিজ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মহসিনুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ম ম মিজানুর রহমান, সিভিল সার্ডাজন মুজিবুর রহমানসহ অন্যান্যরা।

স্বাদীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লা জেলা কমিটির সভাপতি ডা. বাকী আনিস, বিএমএ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাদীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস জাতির পিতার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠনে কুমিল্লা মেডিকেল কলেজের সকল ডাক্তার, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারি, বিএমএর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন