কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির আয়োজনে সোমবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় সমিতির কার্যালয়ে এ কর্মশালার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মানিরুল ইসলাম।

এসময় মানিরুল ইসলাম ‘ক্যাম্পাস সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ বিষয়ক আলোচনায় বলেন, সাংবাদিকতাকে শতভাগ নীতির ভিত্তিতে নিজের মধ্যে আয়ত্ত করে দক্ষতা বৃদ্ধির অন্যতম সুযোগ হলো ক্যাম্পাস সাংবাদিকতা।

মূলত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা যারা করে ভবিষ্যতে তিনি যে কোন পেশায় যেতে চায় না কেন তার এই সময়টুকু বিস্তর অভিজ্ঞতা হিসাবে কাজ করে। কাজেই ক্যাম্পাস সাংবাদিকতা একজন সাংবাদিককে পরিপূর্ণ করে গড়ে তুলতে অত্যন্ত কার্যকরী স্থান।

সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিকের সঞ্চালনায় এবং সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি মেহেদী হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশিকুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কজী আনিসুল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাসহ কর্মশালায় সমিতির সদস্যরা এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন