কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় মৃত্যু ফাঁদ বানাশুয়া রেল ব্রিজ

বানাশুয়া রেল ব্রিজ / নতুন কুমিল্লা

কুমিল্লার বানাশুয়া রেল ব্রিজ দিন দিন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজ এলাকায় ২২, ২৩ ও ২৫ আগস্ট ৪ জন নিহত হয়েছেন। ব্রিজে রেললাইনের পাশে ওয়াকওয়ে না থাকা, ব্রিজের পাশে বাজার, আবাসস্থল হওয়ায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২৫ আগস্ট কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া রেল ব্রিজের নিচে গোমতী নদী থেকে শুভ বিকাশ চাকমা (৫০) নামের এক বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কা লেগে ব্রিজ থেকে পড়ে তিনি নিহত হয়েছেন।

২৩ আগস্ট বানাশুয়া রেলসেতুর দক্ষিণ অংশে ট্রেনে কাটা পড়ে স্বপ্নীল হক আদিত্য (১৩) এবং সেতু রায় (১৪) নিহত হয়।

রেলওয়ে ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে এখানে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রেল ব্রিজটির আশেপাশে গোমতী নদীর তীরে কফি শপ গড়ে উঠেছে। এখানে মানুষের ভিড় হয়। কেউ সময় বাঁচাতে, কেউ শখ করে রেল ব্রিজ পাড়ি দেয়। ব্রিজের পাশে কোনও ওয়াকওয়ে নেই। ট্রেন আসলে একপাশে যাওয়ারও সুযোগ নেই।

বানাশুয়া রেল ব্রিজ / নতুন কুমিল্লা

ব্রিজের দুই মাথায় দু’টি গুরুত্বপূর্ণ সড়ক থাকলেও নেই রেলগেট। এছাড়া ব্রিজের দক্ষিণ দিকটি ৪৫ ডিগ্রি বাঁক রয়েছে। লাইনের পাশে গাছ ও ঝোঁপ-ঝাড় থাকায় ট্রেন আসলে দেখার সুযোগ নেই। কুমিল্লা রেল স্টেশন দুই কিলোমিটার দূরে হওয়ায় ট্রেনের গতিও বেশি থাকে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মিজবাহুল আলম চৌধুরী নতুন কুমিল্লা.কমকে জানান, এখানে দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ বিষয়ে রেলওয়ে জেলা চট্টগ্রামের পুলিশ সুপার বরাবর চিঠি পাঠানো হয়েছে। সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করলে আশা করি দুর্ঘটনা কমবে।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার তুন কুমিল্লা.কমকে বলেন, রেললাইন ও ব্রিজে হাঁটা চলা বেআইনি। কিন্তু বাজার,আবাসস্থল সব কিছু রেললাইনের পাশে করা হচ্ছে। যার কারণে দুর্ঘটনা বাড়ছে। বানাশুয়া রেল ব্রিজের স্থলে নতুন ব্রিজ হবে। সেখানে ব্রিজের পাশে ওয়াকওয়ে থাকবে। আশা করি এতে দুর্ঘটনা কমবে।

আরও পড়ুন