কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় বিজিবি-বিএসএফের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় বিজিবি ও বিএসএফের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার স্থলবন্দর এলাকায় দুই পক্ষের মধ্যে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা বিজিবি-১০ এর অতিরিক্ত পরিচালক আব্দুল­াহ আল ফারুকী নতুন কুমিল্লাকে জানান, কুমিল­া (১০ বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৩/১০-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবির বাজার স্থলবন্দর নামক স্থানে ১০-বিজিবি কুমিল্লার অধিনায়ক এবং প্রতিপক্ষ ১৪৫ বিএসএফের ব্যাটালিয়ন কমান্ড্যান্টের মধ্যে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উভয় পক্ষ অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার বিষয়ে একমত পোষণ করেন।

এছাড়া বিজিবি-বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

পরে উভয় ব্যাটালিয়ন কমান্ডারের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমন্বয় সভা শেষ হয়।

আরও পড়ুন