কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে পাঁচ গুণীজনকে সংবর্ধনা

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এল এন হাইস্কুল এসএসসি-১৯৮৩ ব্যাচের উদ্যোগে অবসরপ্রাপ্ত চার শিক্ষক ও পিএইডি ডিগ্রী অর্জনকারী একজনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধিতরা হলেন; প্রাক্তন প্রধান শিক্ষক সমরেন্দ্র সাহা, সিনিয়র শিক্ষক মোঃ ছাদেক, আবদুল মতিন, নিহার রঞ্জন সেন ও পিএইডি ডিগ্রী অর্জনকারী ঢাকা কলেজের অধ্যাপক ড. আবু সিনা ছৈয়দ তারেক।

এ উপলক্ষে শুক্রবার রাতে মিয়াবাজারস্থ হোটেল গ্রীণ ভিউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও মীর আবু ছালেহ নিজামের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত পাঁচ গুণীজন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মীর শাহ আলম,

সংগীত শিল্পী তাবিজ ফারুক, এসএসসি ৮৩ ব্যাচের ছাত্র মুক্তিযুদ্ধের গবেষক আবু তাহের, জসিম উদ্দিন সর্দার, ভবেশ সেন, আবদুর রাজ্জাক, আবদুল হাই মেম্বার, মোঃ আলমগীর, রেহেনা বিলকিছ, গুলজার হোসেন, আলমগীর হোসেন মজুমদারসহ সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনার গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান, গাণ পরিবেশন ও রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন