কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে মাসব্যাপী তাঁত বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে কালির বাজারে বৈশাখী মেলার মাঠে মাসব্যাপী শিশু বিনোদন, তাঁত বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ মেপ্টেম্বর) রাতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মিজানুর রহমান। মেলা পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, কনকাপৈত ফাঁড়ির ইনচার্জ অমল চন্দ্র দাস, কাউন্সিলর মফিজ মিয়া,

সাইফুল ইসলাম পাটোয়ারী, ইউনুছ মিয়া, কাজী বাবুল, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি খোরশেদ আলম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারী, মেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান, সদস্য কামরুজ্জামান পাপ্পু, আলমগীর হোসেন, মাজেদ সর্দারসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প মেলায় চারটি প্যাভেলিয়নে বড় ও ছোটদের জন্য নাগরদোলা, জাম্পিং, ওয়াটার রাইডার, নৌকা দোলনা, ট্রেন রাইডার, পৃথিবী রাইডিং ও বেবিকারসহ বিভিন্ন ধরনের অর্ধ শতাধিক দোকান রয়েছে।

মেলায় সূলভ মূল্যে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানী, তাঁতের শাড়ি, কুটির শিল্প, খেলনা সামগ্রী, পোশাক ও প্রসাধনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আরও পড়ুন