কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় আদালতে ছু রি নিয়ে প্রবেশকালে নারী আটক

ফাইল ছবি

কুমিল্লার আদালত প্রাঙ্গণে ছু রি সহ প্রবেশের সময় রোজিনা নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটেছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে নতুন কুমিল্লা.কমকে জানান, সাম্প্রতিকালে কুমিল্লার আদালতে একটি হ ত্যা কা ণ্ডে র ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রবিবার আদালত প্রাঙ্গণে প্রবেশকালে তল্লাশি চালিয়ে ওই মহিলার ব্যাগে একটি ছোরা পাওয়ায় আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বিয়ের কাবিন সংগ্রহের জন্য আদালতে আসেছে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গত জুলাই মাসে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের খাস কামরায় ঢুকে ফারুক নামের এক আসামিকে টেবিলের ওপর শুইয়ে ছু রি দিয়ে কু পি য়ে হ ত্যা করে হাসান নামের আরেক আসামি।

ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের অহিদ উল্লাহর ছেলে। হাসান কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের শহিদ উল্লাহর ছেলে।

আরও পড়ুন