কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

কুমিল্লার লাকসামে পাক-ভারত উপমহাদেশের একমাত্র মহিলা নওয়াব, নারী শিক্ষার অগ্রদূত, একুশে পদকপ্রাপ্ত মহিয়সী নারী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১১৬তম মৃত্যুবার্ষিকী পলিত হয়েছে।

লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৩ সেপ্টেম্বর) ফয়জুন্নেছা চৌধুরাণীর কবরে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের,

প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, কাউন্সিলর মোঃ শাহআলম, শাহজাহান মজুমদার, নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল প্রমূখ।

বক্তারা নারী শিক্ষা ও নারীর অধিকার প্রতিষ্ঠায় এবং জনকল্যাণে মহিয়সী নারী ফয়জুন্নেছা চৌধুরীর অনবদ্য অবদান কৃতজ্ঞচিত্তে তুলে ধরেন।

আরও পড়ুন