কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় পাসপোর্ট অফিসের অনিয়ম কমেনি

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম এখনো কমেনি। সেবার মান না বাড়িয়ে উল্টো সেবাগ্রহীতাদের ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে।

এনিয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী।

অভিযোগকারীর নাম মো: মাহবুবুর রহমান। তিনি জেলার দেবিদ্বার উপজেলার চাটুলী গ্রামের শফিকুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় পাসপোর্ট তৈরির প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতা তৈরি করে দালালরা। তাদের ছাড়া পাসপোর্ট করতে গেলে পড়তে হয় নানা বিড়ম্ভনায়।

প্রথম দিন ১৬ সেপ্টেম্বর পাসপোর্ট নবায়ন করতে এসে ৫ ঘণ্টা অপেক্ষার পর ফরম জমা দিতে গেলে ‘ঠিকমতো পূরণ না হওয়ার অজুহাতে মোশারফ হোসেন নামে এক কর্মকর্তা আমাকে ফিরিয়ে দেন’।

পরদিন (১৭ সেপ্টেম্বর) কাগজপত্র জমা দিতে গেলে ফরমে ভুল আছে বলে ওই কর্মকর্তা আবারও ফিরে যেতে বলেন এবং ইঙ্গিত করেন বাইরে লোক আছে (দালাল), তাদের কাছে যান। কিন্তু ফরমের কোথায় ভুল আছে তা বারবার জিজ্ঞেস করেও উত্তর পাওয়া যায়নি।

এরপর ১৮ সেপ্টেম্বর ফরম ও কাগজপত্র নিয়ে জমা দিতে গেলে জানান জন্ম নিবন্ধনের অনলাইন কপি লাগবে। আমার জম্ম নিবন্ধন অনলাইনে আছে বলে বারবার তাকে অনুরোধ করা সত্বেও তিনি আমার কথার কর্নপাত করেননি।

সর্বশেষ ২২ সেপ্টেম্বর জন্ম নিবন্ধনের অনলাইন কপিসহ জমা দিতে গেলে সহিদুল ইসলাম নামে আরেক কর্মকর্তা জানান বাইরে লোক মারফত জমা দিন।

না হলে ফরম জমা হবে না এবং আপনি পাসপোর্টও পাবেন না। সব কাগজপত্র ঠিক আছে বললেও ওই কর্মকর্তা কোনও কথা শুনতেই নারাজ।

পরে বাধ্য হয়ে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রাজ আহমেদের রুমে অভিযোগগুলো জানাতে গেলে, তিনি আমাকে ধমক দিয়ে পাসপোর্ট অফিস হতে বের হয়ে যেতে বলেন। আমি বিনয়ের সঙ্গে অভিযোগগুলো বলার পরও তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

এরপর পাসপোর্ট অফিসের কর্মকর্তার হাতে লাঞ্ছিত হয়ে বিষয়টির সমাধান চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর কাছে লিখিত অভিযোগ করি।

ইতোমধ্যেই অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভুক্তভুগী অনেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

এ বিষয়ে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রাজ আহমেদ নতুন কুমিল্লা.কমকে জানান, ‘ধমক দিয়ে রুম থেকে বের করে দেওয়ার অভিযোগটি সঠিক নয়।

আমার অফিসে কোনও সেবাগ্রহীতা কোনও অভিযোগ নিয়ে আসেননি।’ ‘যে সেবাগ্রহীতা আপনাদের কাছে অভিযোগগুলো করেছেন, তাকে বলবেন ওই অভিযোগপত্র নিয়ে আমার কাছে আসতে।’

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর নতুন কুমিল্লা.কমকে বলেন, ‘পাসপোর্ট অফিসে হয়রানির বিষয়ে এক সেবাগ্রহীতা একটি অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়টা আমরা খতিয়ে দেখবো।’

উল্লেখ্য, সম্প্রতি র‌্যাব-১১, সিপিসি ২ এর একটি আভিযানিক দল পাসপোর্ট অফিসে দুই দফা অভিযান পরিচালনা বেশকিছু দালালকে আটকসহ ১৩ জনকে গ্রেফতার করে।

অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ পাসপোর্ট, সিল, ভুয়া সনদ ও সিল মারা কাগজপত্র। তবে পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করার প্রত্যয়ের কথা জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন