কুমিল্লা
বৃহস্পতিবার,৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দিতে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলার রায়ে ৯ আসামিকে ফাঁসির দণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই সাথে আরও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৪ অক্টোবর) ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম এ রায় দেন। তবে এ ঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব খান নতুন কুমিল্লা.কমকে জানান, আসামি সজীব, রাজিব, হারুণ, শাওন, আমিন, রবু, মমিন, আবু তাহের ও মহসিনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া মতিন, শাহ পরান, শামিম ও খোকন মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড এবং নয়ন মিয়া, মোছলেম মিয়া ও বিলালকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্র মতে, ২০১৩ সালের ১ ডিসেম্বর দাউদকান্দির গৌরীপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। এলাকায় দুইপক্ষের বিভক্তির ঘটনার প্রতিবাদের জেরে এ হত্যাকাণ্ড হয়েছিল।

২০১৫ সালে মামলাটি কুমিল্লা আদালত থেকে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলায় বিভিন্ন সময় ১৩ জন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন।

আরও পড়ুন