কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বাবাকে বাঁচাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আকুতি

বাবাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী উর্মি আচার্য্য। বাবা নারায়ন আচার্য্য দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন।

লিভার ট্রান্সপ্লান্ট ও পরবর্তী মেডিসিন বাবদ প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন হবে বলে তার পরিবারকে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত নারায়ন আচার্য্যকে চূড়ান্ত চিকিৎসা হিসেবে লিভার ট্রান্সপ্লান্ট এর কথা জানান চিকিৎসকরা। বাংলাদেশে ট্রান্সপ্লান্টে ঝুঁকি থাকলেও ব্যায়বহুল হওয়ায় ভারতে নিতে পারেনি তার পরিবার। এ কারণে ঢাকার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেয়া হয়।

চিকিৎসকরা সবকিছু চূড়ান্তকরে জানান, অক্টোবরের শেষের দিকে যেকোন দিন ট্রান্সপ্লান্ট করানো হবে।
বাবাকে লিভারের অংশ দিবেন তার মেয়ে উর্মি আচার্য্য। এদিকে ট্রান্সপ্লান্ট করার আগে ৫ লক্ষ টাকা জমা করতে বলা হয়েছে এবং ট্রান্সপ্লান্টের পরবর্তী দুই বছর ধরে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকার মেডিসিন, আনুষাঙ্গিক খরচ সহ ১৫ লক্ষ টাকার প্রয়োজন।

পারিবারিকভাবে ১৫ লক্ষ টাকা যোগাড় করা অসম্ভব হওয়ায় সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

মেয়ে উর্মি আচার্য্য বলেন, ‘যুদ্ধটা এতদিন আমরা পারিবারিকভাবেই করে আসার চেষ্টা করছিলাম। কিন্তু আজ শেষ পর্যায়ে এসে একসাথে এত কম সময়ের মধ্যে যখন এতগুলো টাকার দরকার পড়ে, তখন সত্যিই মাথার উপর আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়।’

সাহায্য পাঠানোর ঠিকানা:
ডাচ বাংলা ব্যাংক হিসাব নম্বর: ১৯৪১০১৪১৩২৩ (ঊর্মি রাণী আচার্য্য)
বিকাশ: ০১৭০৩৫১৯৯৭৭ (পার্সোনাল)

আরও পড়ুন