কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চৌদ্দগ্রামে ২টি বন্দুকসহ সন্ত্রাসী রমজান গ্রেফতার

কুমিল­ার চৌদ্দগ্রামে দেশীয় তৈরি দুইটি বন্দুক ও দশটি কার্তুজসহ সাত মামলার আসামী সন্ত্রাসী রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে চৌদাদগ্রাম থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) সুমন দাস নতুন কুমিল­াকে তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত রমজান আলী উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নুরুল হক প্রকাশ হুক্কি মিয়ার ছেলে।

এএসআই সুমন দাস জানান, আটককৃত রমজান আলীর বিরুদ্ধে থানায় মাদক ও মারামারির ঘটনায় সাতটি মামলা রয়েছে। এরমধ্যে দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় সে দীর্ঘদিন পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে রমজান আলীকে পাশ্ববর্তী তাঁর ফুফুর বাড়ি থেকে দেশীয় তৈরি দুইটি বন্দুক ও দশটি কার্তুজসহ গ্রেফতার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন