কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

বরুড়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

জেলার বরুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়।

সূর্যদয়ের সাথে সাথে উপজেলা নিবাহী অফিসার আনিসুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়–য়া সহ সরকারি বেরসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ।

তার পর একে একে বরুড়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান, মুক্তিযোদ্ধ বিষয়ক তথ্য চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সব শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন