কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা মহানগর ব্লাড ব্যাংক এর ফ্রি ব্লাড গ্রুপিং ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা 

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর ব্লাড ব্যাংক (অনলাইন) এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা দৌলতপুর তামিরুল উম্মাহ মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ফ্রি ব্লাড গ্রুপিং এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাহফুজুর রহমান।
ব্লাড ব্যাংকের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন বশির এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী মহসিন কামাল ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল উম্মাহ  আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রাশেদুল হক ।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এনাম প্রমুখ ।
উক্ত  অনুষ্ঠানে প্রায় ২’শ শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলীর ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।  সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ৪টি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন