কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

৯৯৯ এর কল্যাণে চৌদ্দগ্রামে প্রতিবন্ধি ছেলেকে ফিরে পেলেন বাবা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল্যাণে কুমিল্লায় প্রতিবন্ধি এক কিশোরকে ফিরে পেয়েছেন তাঁর বাবা। বুধবার (১৮ডিসেম্বর) দুপুরে রবিউল আলম (১৬) নামের ওই কিশোরকে তার পিতার কাছে বুঝিয়ে দিয়েছেন জেলার চৌদ্দগ্রাম থানা পুলিশ।

রবিউল জেলার নাঙ্গলকোট উপজেলার মালনচর গ্রামের মজিবুল হক মিজানের ছেলে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা।

তিনি জানান, গত ১৭ ডিসেম্বর রাতে ১০টা ৫০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর আসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থানাধীন কেছকিমুড়া নামক স্থান থেকে মানসিক প্রতিবন্ধি একটি ছেলে ঘুরছে। এমন খবরের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজের নির্দেশে থানা পুলিশের সদস্যরা ওই স্থানে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর থানায় এনে তাকে সার্বিক সেবা প্রদান করা হয়।

পরবর্তীতে ছেলেটি তার নাম রবিউল ও বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মালনচর গ্রামে বলিয়া জানায়। এই তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশের সহায়তায় শিশুটির পরিবারে সংবাদ পৌছাঁনো হয়। খবর পেয়ে বুধবার ছেলেটির পরিবার এসে থানার ডিউটি অফিসার এসআই মো.আরিফ হোসেনের কাছ থেকে তাকে বুঝে নেয়।

এর আগে সকাল ১১টার দিকে ওই প্রতিবন্ধি শিশুর পিতা থানা এসে তাকে সনাক্ত করে। তিনি পুলিশকে জানান, রবিউল গত প্রায় ৩ বছর ধরে মানসিক প্রতিবন্ধি অবস্থায় বিভিন্ন স্থানে চলে যায়। সর্বশেষ কাউকে কিছু না বলে গত মঙ্গলবার সকাল সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

আরও পড়ুন