কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

লাকসামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত মেলায় উপজেলার ২০টি কলেজ ও স্কুল অংশগ্রহণ করে। মেলায় ৩টি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়ালের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আজগরা হাজী আলতাপ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তপন সাহা, লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেবিএম মাহবুবুর রহিম,

বরইগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, সহকারি প্রধান শিক্ষক মনির হোসেন, আতাকরা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক কামরুল হোসাইন, ফয়েজ উল্যাহ, দিলিপ কুমার দাস, মাহবুবুর রহমান প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ মেলায় আতাকরা স্কুল এন্ড কলেজ ‘নবায়নযোগ্য শক্তি পরিচালিত স্মার্ট এবং ডিজিটাল সিটি প্রকল্প’ প্রদর্শন করে প্রথম স্থান, বিজ্ঞান অলিম্পিয়ার্ডে লাকসাম পাইলট সরকারি হাইস্কুল ১ম স্থান ও নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ৩য় স্থান অর্জন করে।

এছাড়াও মেলায় মুদাফরগঞ্জ স্কুল এন্ড কলেজ, বরইগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, জালাল মেমোরিয়াল হাইস্কুল, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়সহ ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

আরও পড়ুন