কুমিল্লা
মঙ্গলবার,২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মুরাদনগরে কৃষি কর্মকর্তা আল মামুনের বিদায়ী সংবর্ধনা

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদ্য বদলীকৃত কৃষি অফিসার মোঃ আল মামুন রাসেলকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন আহাম্মেদ সোহাগ এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, সহকারী কৃষি কর্মকর্তা মৃনাল চন্দ্র মজুমদার, শিউলি আক্তার, মোশারফ হোসেন সরকার, কামাল আকবর, হুমায়ুন কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী আলমগীর, আয়েশা আক্তার, তোফায়েল আহাম্মদ, বাছির আহাম্মদসহ উপজেলা কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- মুরাদনগর উপজেলার কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল চট্টগ্রাম জেলায় বদলি হয়েছেন।

আরও পড়ুন